সিলেট বিভাগ

সাংবাদিক সাকির উপর হামলা: একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট:
চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকির উপর হামলা স্থানীয় জুয়াড়ি সন্ত্রাসী কামাল উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়।

এ ঘটনায় হামলাকারী কামালকে সাড়ে ৩টার দিকে নগরীর গোয়াইটুলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নগরীর গোয়াইপাড়াস্থ বাসায় পূর্ব শত্রুতার জের ধরে তারা হামলা চালায়। হামলায় সাকি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, এর আগেও জুয়াড়িরা সাংবাদিক সাদিকুর রহমান সাকি ও সুবর্ণা হামিদের উপর হামলা চালিয়েছিল।

Related Articles

Back to top button