জাতীয় শোক দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র শ্রদ্ধা

মইনুল হাসান আবির:
জাতীয় শোক দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র শ্রদ্ধা।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে মুরারিচাঁদ কবিতা পরিষদ’র নেতৃবৃন্দ।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০.০০ টায় এম. সি কলেজের মেইন ফটক প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এম. সি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ, উপাধ্যক্ষ পান্না রাণী রায়, বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনসমূহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ সালেহ আহমদ, উপাধ্যক্ষ পান্না রাণী রায় ।
“মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র” পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সাধারন সম্পাদক এনামুল ইমাম, মুরারিচাঁদ কবিতা পরিষদের কার্যনির্বাহী সদস্য মইনুল হাসান আবির, মুরারিচাঁদ কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসনাত জাহান তহবিলদার সুমনা, অর্থ সম্পাদক রিংকু সরকার, দপ্তর ও পাঠাগার সম্পাদক শুভ চন্দ্র পাল, মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্য মিলাদ আহমেদ, সিজান, রোমান আহমেদ ও নাজিয়া। এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।




