সিলেট বিভাগ

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম হাবিব মিয়া (৩)। সে উপজেলার জাফলং আমস্বপ্ন (বিলের টিল্লা) গ্রামের মোস্তাক আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার (৩ জুন) সকালে বাড়ির উঠানে খেলা করছিল হাবিব মিয়া। খেলার কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে সে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে ডোবাতে শিশু হাবিবকে দেখতে পেয়ে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু হাবিবের মৃত দেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button