লিড নিউজসিলেটসিলেট বিভাগ

ফেঞ্চুগঞ্জে দেড় মাসে তিন নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে ফের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়কের ফুটপাত থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। এ নিয়ে দেড় মাসের মধ্যে তিন নবজাতকের মরদেহ উদ্ধার করল ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

এদিকে একের পর এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি ও পদক্ষেপ কামনা করেছেন তারা। স্থানীয়রা বলছেন, ফেঞ্চুগঞ্জে কোথায় অবৈধ গর্ভপাত করানো হয় তা দ্রুত খুঁজে বের করা প্রয়োজন।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা করা হবে।

Related Articles

Back to top button