লিড নিউজ

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বদলী

এসবিএন নিউজ:
সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. জিল­ুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে সিলেট থেকে বদলি করে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে স্থানান্তর করা হয়েছে।

নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে শেখ মিজানুর রহমানকে সিলেট গণপূর্ত বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

গত ১লা ডিসেম্বর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভুঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি জানানো হয়।

আগামী ৮ই ডিসেম্বরের মধ্যে উভয়কেই যার যার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button