লিড নিউজ

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সিলেটে ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সিলেটে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। বুধবার প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভীড় জমান সাধারণ জনতা। ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। দীর্ঘ লাইন ধরে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।

এদিকে আজ ভোরে প্রভাত ফেরীর আয়োজন করে সম্মেলিত নাট্য পরিষদ সিলেট। ভোর পৌনে ৬টার সময় নগরীর ক্বীন ব্রীজ সংলগ্ন সারদা হল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরী করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

Related Articles

Back to top button