সিলেট বিভাগ

সিলেটে মালবাহী গাড়ির চাকা ফেটে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্ট:
সিলেটে নিজের বাড়ির সামনেই মর্মান্তিকভাবে মারা গেলেন ট্রলি চালক। নিজেই চালাচ্ছিলেন মালবাহী এই গাড়ি। চাকা ফেটে গাড়ি উল্টে যায় এবং গাড়ি থেকে ছিটকে পড়ে যান চালক পাপলু (২২)। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকাল সাড়ে ৪টার সময় তিনি মারা যান।

ঘটনাটি সিলেটের মোগালাবাজার থানার বডিরপাড়া এলাকার ছত্তিগড় গ্রামে বৃহস্পতিবার দুপুরে ঘটেছে। নিহত পাপলু ওই গ্রামের ইলিয়াস আলীর ছেলে।

মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম সংবাদমাধ্যমকে জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। নিজের চালিত ট্রলির চাকা ফেটে গাড়ি উল্টে চালক গুরুতর আহত হন। পরে ওসমানী হাসপাতালে বিকেল সাড়ে ৪টায় তিনি মারা যান।

ঘটনাটি চালকের বাড়ির সামনে ঘটেছে বলে জানান ওসি মো. শামসুদ্দুহা।

Related Articles

Back to top button