জকিগঞ্জ ও গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

স্টাফ রিপোর্ট:
আজ দেশের বিভিন্ন পৌরসভার সাথে সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায়ও উৎসবমুখর পরিবেশে শনিবার (৩০ জানুয়ারি) ভোট গ্রহণ চলছে । সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন জায়গায়।
গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী: নৌকার মো. রুহেল আহমদ,স্বতন্ত্র বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল,সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলু ও ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন। গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।
জকিগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৮ জন মেয়র প্রার্থী। এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। তাকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনে প্রার্থী হন উপজেলা আওয়মী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল আহাদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সংগঠন থেকে বহিস্কৃত হন ফারুক ও আহাদ। কিন্তু ভোটের মাঠ থেকে সরে দাঁড়াননি তারা। এছাড়া বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। তার সাথে বিদ্রোহী হয়ে মাঠে নামেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন হীরা। হীরাকেও দল থেকে বহিস্কার করেছে বিএনপি, কিন্তু নির্বাচনে থেকে গেছেন তিনি। এর বাইরে জাতীয় পার্টি থেকে সাবেক পৌর কাউন্সিলর আবদুল মালেক, ফুলতলী পীরের দল থেকে মাওলানা হিফজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাফরুল ইসলাম। স্টো
আজ দেশের বিভিন্ন পৌরসভার সাথে সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায়ও উৎসবমুখর পরিবেশে শনিবার (৩০ জানুয়ারি) ভোট গ্রহণ চলছে । সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন জায়গায়।
গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী: নৌকার মো. রুহেল আহমদ,স্বতন্ত্র বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল,সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলু ও ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন। গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।
জকিগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৮ জন মেয়র প্রার্থী। এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। তাকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনে প্রার্থী হন উপজেলা আওয়মী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল আহাদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সংগঠন থেকে বহিস্কৃত হন ফারুক ও আহাদ। কিন্তু ভোটের মাঠ থেকে সরে দাঁড়াননি তারা। এছাড়া বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। তার সাথে বিদ্রোহী হয়ে মাঠে নামেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন হীরা। হীরাকেও দল থেকে বহিস্কার করেছে বিএনপি, কিন্তু নির্বাচনে থেকে গেছেন তিনি। এর বাইরে জাতীয় পার্টি থেকে সাবেক পৌর কাউন্সিলর আবদুল মালেক, ফুলতলী পীরের দল থেকে মাওলানা হিফজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাফরুল ইসলাম।




