হবিগঞ্জে সুদখোরের হামলায় একই পরিবারে মহিলাসহ ৫ জন আহত


নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বানিয়াচং যাত্রাপাশায় সুদখোরের হামলার একই পরিবারে মহিলা সহ ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০ টায় বানিয়াচং উপজেলার যাত্রাপাশায় এলাকার চিহ্নিত সুদখোর জুয়াড়ী মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া ঠান্ডাই গংরা ধারালো অস্ত্র দিয়ে এলাকার নিরীহ মঞ্জুর আলীর পরিবারে উপর হামলা চালিয়ে ৫ জন কে গুরুতর আহত করে।
গুরুতর আহত সুহেল (২৫) জাবির আহমদ (৩২) মঞ্জুর আলী (৫০) কে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার জানান, আহত সুহেলের অবস্থা খুবই গুরুতর তার মাথায় ১০ টা সেলাই লেগেছে, বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, মঞ্জুর আলী সুদখোর জুয়েলের কাছ থেকে কিছু টাকা ধার এনেছিল, সেই টাকার শোধ সহ অনেক আগেই পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার সকালে আবারও টাকায় চেয়ে মঞ্জুর আলী কে ডেকে নিয়ে আটক করে রাখে জুয়েল তার ঘরে।
খবর পেয়ে মঞ্জুর আলীর বাড়ি লোকজন তাকে কেন আটকিয়ে রেখেছে জানতে চাইলে জুয়েল গংরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে।
এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে, পুলিশ এলাকায় গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে বলে জানা যায়।




