যে হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হল লন্ডনের ৪১জন যাত্রীকে

স্টাফ রিপোর্ট:
যুক্তরাজ্য থেকে সোমবার মাত্র ৪১ জন যাত্রী নিয়ে সিলেটে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ ফ্লাইটে (বিজি-২০২) আসা যাত্রীদের হোটেল হলিগেইটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জানা গেছে, দুপুর ১২টা ১০ মিনিটে ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন ও প্রয়োজনীয় চেক আপশেষে যাত্রীদের বিআরটিসি বাসযোগে দরগাগেইটস্থ হোটেল হলিগেইটে তাদের পাঠানো হয়। সেখানে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। বিমানবন্দরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিনও উপস্থিত ছিলেন। বিমানবন্দরে উপস্থিত এসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট-অঞ্চলের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল এসব তথ্য জানান।
জানা গেছে, ড্রিম লাইনার ৭৮৭৯ বিমানের যাত্রী ধারণ ক্ষমতা ছিল ২৯৮। এর মধ্যে মাত্র ৪১ যাত্রী সিলেটে এলেন।




