লিড নিউজসিলেট বিভাগ
সিলেটের ৩ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদকঃ
প্রথম ধাপে সিলেট বিভাগের তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (২৮ ডিসেম্বর) সোমবার। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনি পৌরসভাগুলো হচ্ছে- মৌলভীবাজারের বড়লেখা, সুনামগঞ্জের দিরাই ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ।
গত ২২ নভেম্বর এ তিন পৌরসভার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ছিলো ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ছিলো ১০ ডিসেম্বর। এ তিন পৌরসভায়ই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইভিএমে।




