লিড নিউজ

বানিয়াচংয়ে জলমহাল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাগাপাশা ও হায়দারপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান- একটি জলমহাল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত  পুলিশ সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছেন বলে তিনি জানান।

Related Articles

Back to top button