সিলেট বিভাগ

বন্দর ফাঁড়ি পরিদর্শন করলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার

নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. নিশারুল আরিফ বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় তিনি এ ফাঁড়ি পরিদর্শন করেন। পরে তিনি সিলেটের পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন প্রতিনিধিবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে মো. নিশারুল আরিফ নতুন কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পরদিনই তিনি সিলেটের আলোচিত বন্দর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন।

উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়।

এর আগে গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামের যুবক ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Related Articles

Back to top button