সিলেট বিভাগ
বানিয়াচংয়ে ৪ তরুণ আলেমের যুব জমিয়তে যোগদান

ডেস্ক রিপোর্ট: শতবর্ষী প্রাচীনতম আদর্শিক রাজনৈতিক সংগঠন জমিয়তের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের যুব শাখা যুব জমিয়ত বাংলাদেশে যোগদান করেন, হবিগঞ্জ বানিয়াচংয়ের প্রতিভাবান ৪ জন যুব-তরুণ আলেম।
যোগদানকারীগণ হলেন (১) মাওলানা সিরাজ উদ্দীন (২) মাওলানা ফরিদ উদ্দীন (৩) মাওলানা তৈয়বুর রহমান (৪) মাওলানা তাফাজ্জুল হক।
১১ অক্টোবর রবিবার বাদ আসর বানিয়াচং উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ শহিদুল ইসলামের নতুন বাজারস্থ সাফা ইন্টারন্যাশনাল ট্রাভেল্সেের ব্যক্তিগত কার্যালয়ে যোগদানকারীরা যোগদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, হবিগঞ্জ জেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা শাহ সালেহ আহমদ, বানিয়াচং উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মুফতী মুফাজ্জল হুসাইন।




