লিড নিউজসারাদেশ

ব্যতিক্রমী ঈদ উদযাপন করল বেটার ফিউচার বাংলাদেশ

নিউজ ডেস্ক: বেটার ফিউচার বাংলাদেশ প্রতিবারের মত এবারও পবিত্র ঈদুল আজহা উদযাপন করল তৃতীয় লিঙ্গদের সাথে। সারাদিনব্যাপী এই আয়োজনে তৃতীয় লিঙ্গদের সাথে ঈদ বিনিময়, মেহেদী রাঙ্গানো, বালিশ খেলা এবং খাওয়া দাওয়া সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। “আমরা উপম আমরা মানুষ” স্লোগানে আজকের আয়োজনে একটি সংলাপ আয়োজন করা হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে বেটার ফিউচার বাংলাদেশের সভাপতি মুহাম্মদ হুসাইন পাভেল এর সভাপতিত্বে ও হাসান মাহমুদ এবং সায়মন সাইমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ পরিচালক শহীদুল ইসলাম, লায়ন্স রজনীগন্ধা ক্লাব এর সভাপতি হাজেরা সুলতানা শিউলী,লায়ন্স রজনীগন্ধা ক্লাব এর পরিচালক সোনিয়া আজাদ। সেই সাথে সহযোগীতাই ছিলেন লায়ন্স কর্ণফুলী ক্লাব প্রেসিডেন্ট সোভা নাজ জিনিয়া। বক্তারা বলেন, বর্হিবিশ্বের তুলনায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এখনও বাংলাদেশে অবহেলিত। সরকারী ও বেসরকারী পর্যায়ে বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের পক্ষে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এর বাস্তবায়ন তারা দেখতে পায়নি এবং চরমভাবে ধর্ম বৈষম্যের শিকার। সমাজসেবা অধিদপ্তর থেকে যে প্রশিক্ষণ কর্মসূচী তৃতীয় লিঙ্গের জন্য গ্রহণ করা হয় সেই প্রশিক্ষণ গ্রহণের পর দীর্ঘমেয়াদী সফলতা না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

 

তাদের সাথে আলাপচারিতায় সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক উল্লেখ করেন যে, তৃতীয় লিঙ্গের জন্য সরকার জাতীয় পরিচয়পত্র প্রদানের কর্মসূচী গ্রহণ করেছে এবং তা যদি বাস্তবায়ন হয় তাহলে অনেক সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বেটার ফিউচার বাংলাদেশের সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, বেটার ফিউচার বাংলাদেশ প্রতিবছরের ন্যায় যেভাবে তৃতীয় লিঙ্গদের জন্য যেভাবে কাজ করেছে তার ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় লিঙ্গদের জন্য কর্মসূচী সফল করার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেটার ফিউচার বাংলাদেশের সাজিদ চৌধুরী, তৌফিক আহমেদ,অরিজিৎ বিশ্বাস, আরাফাত তামিম, তানভীর, আরমান সামির, অপু, শাহাদাত, রুসাফা জাফরিন, মারিয়া তাহা, জয়া, ইমাম বাসেত, হাফিজুল আসাদ, আইরিন জাহান, আবদুর রহিম প্রমুখ।

Related Articles

Back to top button