লিড নিউজসিলেট বিভাগ
হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ ১০টি জেলা লকডাউন


নিউজ ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার মধ্যরাতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১০টি জেলা হলো- হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ২১ দিনের ছুটি প্রযোজ্য হবে।



