লিড নিউজ
দিরাই প্রেসক্লাব সভাপতির বাসায় চুরি


দিরাই প্রতিনিধি: দিরাই প্রেসক্লাব সভাপতি ও হাওরও বাঁচাও সনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব সামছুল ইসলাম সরদারের পৌর শহরের দক্ষিন সুজানগরস্থ বাসায় চুরি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার রাতের যে কোন এক সময়ে বাসার দরজা খুলে গ্যাস সিলিন্ডার, চুলা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় চোরেরা।
এ ব্যাপারে সামছুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে খাবার শেষে আমরা নিজ নিজ রোমে ঘুমাতে যাই ্, সকালে ঘুম থেকে উঠে দেখি রান্না ঘরের দরজা খুলা এবং ঘরে থাকা গ্যাসস্টোব ও সিলেন্ডার , প্রয়েজনীয় সমাগ্রী সহ অন্তত ২০-২২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। আমি দিরাই থানায় সাধারণ ডায়রী করেছি।



