লিড নিউজ

চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় এক সাংবাদিকের জীবন হুমকীর মুখে

নিজস্ব সংবাদদাতাঃ প্রভাবশালী চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় সাংবাদিক রাজু আহমেদের উপর নেমে এসেছে দুঃখের অমানিশা। স্ত্রী সন্তান ফেলে প্রাণ বাঁচাতে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে।

ঘটনার বিবরণ প্রকাশ, ২০১৪ সালে সিলেটের নতুনপুলের মুখ থেকে সােবহানীঘাট পর্যন্ত দুই লেন রাস্তা সংস্কার ও রোড প্রাচীর নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগ টেন্ডার ঘােষনা করে। কাজের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে আবু তাহের নামক একজন ঠিকাদার কাজ পান। কিন্ত কাজ শুরুর আগে স্থানীয় একটি প্রবাবশালী সন্ত্রাসী চাঁদাবাজ চক্র ঠিকাদার আবু তাহেরের কাছে মোটা অংকের চাঁদা দাবি করলে তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। চাঁদা না পেয়ে সন্ত্রাসীচক্র ঠিকাদারের উপর হামলা চালায়।

এ নিয়ে ঠিকাদার আবু তাহের আইন প্রয়ােগকারী সংস্থার দ্বারস্থ হয়েও প্রতিকার পাননি। সন্ত্রাসীদের ভয়ে এনিয়ে কেউ সংবাদ পরিবেশনের সাহস করেনি।

সাংবাদিক রাজু আহমেদ এনিয়ে তখন একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করলে সন্ত্রাসীরা রাজু আহমেদের উপর হামলা চালায়। তাকে মারধাের করে।

হয়রানী করার লক্ষ্যে মিথ্যে মামলা দিয়ে ক্ষতিগ্রস্থ করে। এক পর্যায়ে রাজু আহমেদ স্বেচ্চায় আদালতে আত্বসমর্পণ করে ৭ মাস কারা বরণ করেন। কারাগার থেকে বেরিয়ে এলে আবারও সন্ত্রাসীচক্র তাকে খুন, ঘুম করার পরিকল্পনা গ্রহন করলে বিষয়টি টের পেয়ে রাজু আহমেদ স্ত্রী সন্তান রেখে প্রাণ বাঁচাতে পালিয়ে যান।
আজবধি তার কােন হদিস মেলেনি।

উল্লেখ্য,রাজু আহমেদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার খাসা পন্ডিত গ্রামে। তার পিতার নাম খায়রুল আলম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি রাজু আহমেদের অবর্তমানে তার স্ত্রী ও সন্তান মানবেতর জীবন যাপন করছে।

Related Articles

Back to top button