লিড নিউজসিলেট বিভাগ

গোলাপগঞ্জে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সকালে বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর (বনগ্রাম) এলাকায় নিজ ঘর থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহমিদা বেগম আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে চন্দরপুর বনগ্রামের মুহিতুর রহমান লতই মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সে রাতের খাবার খেয়ে তার কক্ষে যায়। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে থাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল ১১টায় এস আই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। কিশোরীর মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button