সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরতলী শিববাড়ি এলাকায় যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। প্রায় ৩ ঘন্টাপর লাইনচ্যুত ট্রেন সরিয়ে নেওয়ায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
জানা যায়- গতরাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দ্যেশ্যে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস (লোকাল) বুধবার সকাল সাড়ে ১২ টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের নিকটবর্তী শিববাড়ি বাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সিলেট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। প্রায় ৩ ঘন্টাপর বেলা আড়াইটার দিকে উদ্ধারকাজ শেষ হওয়ায় এখন সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে রেলওয়ে সুত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেল স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, সিলেট স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন দুপুর আড়াইটায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করে। দুপুর ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।




