বিনোদন

খুঁজে পাওয়া যাচ্ছে না বুবলিকে

বিনোদন ডেস্ক: অপুর সঙ্গে রিল ও রিয়েল লাইফ জুটি ভেঙ্গে শাকিব খান জুটি বাধেন চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে। ক্যারিয়ারের এগারোটি ছবির দশটিই করেছেন শাকিবের সাথে। যার ফলে জুটির বক্স অফিস সাফল্যও একরকম সন্তোষজনক।

এদিকে, সবকিছু ভালোই চলছিল। কিন্তু বুবলীর ক্যারিয়ারে যখন বসন্তের বাতাস বইছে, ঠিক তখনই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সম্প্রতি তার মুক্তি পাওয়া বীর ছবির প্রচারণা, মুক্তি কোনো মুহূর্তেই দেখগা পাওয়া যায়নি তার। যা পূর্বে কখনো তিনি করেননি। পরিচিতজনেরা বলছেন, বুবলী যেন হঠাৎ উধাও হয়ে গেছেন! না আছেন অনলাইনে না অফলাইনে।

আর এ ঘটনায় চিত্রপুরীর অনেকেই অপু বিশ্বাসের উদাহরণ টানছেন। দীর্ঘ দিন অজ্ঞাতবাসের পর হঠাৎ করেই সন্তান কোলে ক্যামেরার সামনে এসেছিলেন অপু বিশ্বাস।

এদিকে শাকিব খান বুবলীকে নিয়ে কম গুঞ্জন হয়নি চলচ্চিত্র পাড়ায়। সেগুলোর কতটা সত্য, কতটা গুঞ্জন সময় বলে দেবে।

বুবলীর শেষ ছবি, বীর ছবির শুটিং করেছেন কড়া নিরাপত্তায়, এমনকি দরজা বন্ধ থাকতো মেকআপ রুমেরও। শুটিং শুরু হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বের করে দেয়া হতো। সেসময়ও প্রশ্ন উঠেছিল- হঠাৎ করে কেন এই নিরাপত্তা? কেনোই বা বুবলী নিজেকে আড়ালে রাখতে চাইছেন? শুধু আড়াল নয় তার পোশাক পরিচ্ছেদও ছিলো বেশ সন্দেহজনক। বীর ছবির গান, ট্রেলারে দেখা গেছে নিজের শরীরকে ক্যামেরা থেকে বারবার গোপন করতে চাইছেন তিনি।

আর এই গুঞ্জনে জো’র হাওয়া লাগে যখন শোনা যায় ‘বীর’ এবং ‘ক্যাসিনো’ সিনেমায় বুবলীর অংশের শুটিং তিনি অনুরোধ করে আগেই শেষ করেছেন। কারণ তিনি নাকি এরপর দীর্ঘ বিরতীতে যাবেন। কয়েক মাসের জন্য পাড়ি জমাবেন বিদেশে।

নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের এক ঘনিষ্ঠ প্রযোজক জানিয়েছেন, ২৫ হাজার ডলার দিয়ে বুবলীকে আমেরিকা পাঠানো হয়েছে। সেখানেই অবস্থান করছেন তিনি, আর এমন পরিকল্পনা যে শাকিবেরও আছে।

https://www.facebook.com/nagoriktv.media/videos/123414599085001/

Related Articles

Back to top button