বিনোদন

ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

বিনোদন ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের সেন্সর ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সিনেমাটি কিছু অংশ সংশোধন সাপেক্ষে চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে। আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতার রজতজয়ন্তীতে মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটি এখন মুক্তি পাবে আগামী ২ এপ্রিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। সেলিম খান পরিচালিত এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শামীম আহমেদ রনী। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।

Related Articles

Back to top button