উল্লেখযোগ্যখেলাধুলালিড নিউজসারাদেশ

শীতার্তদের পাশে সাকিব

নিউজ ডেস্ক: ক্রিকেটার হলেও এখন ক্রিকেটীয় ব্যস্ততা নেই সাকিব আল হাসানের। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার। অবসর সময়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করছেন সাকিব।

ইয়ামাহা মোটরবাইকের অ্যাম্বাসেডর হিসেবে তাদের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রোগ্রামে অংশগ্রহণ করছেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। এবার ইয়ামাহার উদ্যোগে গভীর রাতে ঢাকা শহরের ভাসমান শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

শুক্রবার মধ্যরাতে কনকনে শীত বা বৃষ্টি থেকে রক্ষায় সুবিধাবঞ্চিত মানুষদের তাবু ও কম্বল বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ায় ইয়ামাহা রাইডার ক্লাব বাংলাদেশ ফেইসবুক গ্রুপের বাইকাররা। তাদের সাথে অংশ নিয়েছিলেন এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এবং টিম ইয়ামাহা।

Related Articles

Back to top button