লিড নিউজসিলেট

খাদিমে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক: শহরতলীর খাদিমপাড়া বিআইডিসি এলাকায় ট্রাকচাপায় শিবলু মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শিবলু সিলেট নগরের সোনারপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

মঙ্গলবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শিবলু। পথে তামাবিল থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই এলাকায় তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহপরান (র.) থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি সিলেট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Related Articles

Back to top button