মৌলভীবাজারসিলেট বিভাগ
স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ২


নিউজ ডেস্ক: বড়লেখায় স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। গত সোমবার বড়লেখার ইটাউরী উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে শামীম আহমদের পুত্র সুলতান গুরুতর আহত অবস্থায় গতকাল শুক্রবার হাসপাতালে মৃত্যুবরণ করে।
এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সভাপতি প্রার্থী আবদুস সবুর ও ব্যবসায়ী কয়েছ আহমদকে গ্রেফতার করেছে।
বিভিন্ন জায়গায় তল্লাশি করে রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




