লিড নিউজসিলেট বিভাগসুনামগঞ্জ

দিরাইয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত এলাইছ মিয়া (৫২) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি গ্রামের মৃত ওয়াহিদ উল্লার (লেদু মিয়া) ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন গ্রামের ইউপি সদস্য সাহাব উদ্দিন।

এর আগে গত রোববার গ্রামের উন্নয়ন ফান্ডের টাকা নিয়ে ফারুক মিয়া, মনু মিয়া ও আউয়াল মিয়ার লোকজনের সাথে গ্রামবাসীর সংংঘর্ষ হয়। এতে গ্রামবাসীর পক্ষ-বিপক্ষের বন্দুকের গুলিতে ঘটনাস্থলেই আমির উদ্দিন নামের একজন নিহত হন।

দিরাই থানার পুলিশ ঘটনার দিন মো. ফারুক নামের একজনকে বন্দুকসহ আটক করে। এ ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা এসআই ফাত্তাহ জানান, নিহত আমির উদ্দিনের সহোদর কুতুবউদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

Related Articles

Back to top button