সিলেটলিড নিউজসিলেট বিভাগ

কালীঘাটে পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালীঘাটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানে পেঁয়াজের চালানে অনিয়ম পাওয়ায় কালীঘাটের মেসার্স সুরমা ট্রেডিং এজেন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাজার কর্মকর্তা মুর্শেদ কাদের, কোতোয়ালী থানার এসআই অঞ্জন কুমার দাস সহ পুলিশ সদস্যগণ।

পেঁয়াজ ক্রয়ের রশি দেখাতে না পারায় ও অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করায় সুরমা ট্রেডিং এজেন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আশপাশের দোকানগুলোকে সতর্ক করা হয়।

পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হয়।

যে কোন ধরণের অনিয়ম পেলে জরিমানা করা হবে। তাই ব্যবসায়ীরা যাতে কোন ভাবে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে না পারে বা কোন অনিয়ম করতে না পারে সে লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button