মৌলভীবাজারলিড নিউজ

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিম পাড়ায় বেগুন বাড়ী সড়কের পাশে হামিদুল ইসলামের লেবু ও আনারসের বাগান থেকে মুখের মধ্যে কাপড়ের গিট্টুসহ হাত-পা বাধা অবস্থায়শুক্রবার সকালে জুয়েল রানা (২৪) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃতদেহের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত জুয়েল রানা বেগুনবাড়ী এলাকার জাহের উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানায়, জুয়েল বিষামনি এলাকায় শচিন্দ্র বৈদ্যের মার্কেটে বিকাশ, ফ্লেক্সিলোড, কম্পিউটার ডাউন লোডের ব্যবসা করতো। সে প্রতিদিন রাত দুইটা তিনটার দিকে বাড়িতে ফিরতো। ঘটনার দিন ২৮ জুন বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাড়ী ফেরার পথে কে বা কারা তাকে মেরে ফেলে রেখে চলে যায়।

শুক্রবার সকালে পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের পিতা জাহের উদ্দীন বলেন, জুয়েলের সাথে এলাকায় কিংবা ব্যবসাহিক কোন শত্রুতা ছিলো না। তবে তার স্ত্রীরর সাথে পারিবারিক একটি সমস্যা নিয়ে শ্বশুড়বাড়ীর লোকজনদের সাথে কলহ ছিল বলে জানান তিনি।

শ্রীমঙ্গল থানার এসআই কামাল হোসেন বলেন, নিহত জুয়েলকে মাথায় ও কপালে আঘাত করে এবং গলায় শ্বাস রোধ করে মারা হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

এ ব্যপারে তাৎক্ষনিক একটি সাধারণ ডায়েরী (নং-১৮৯২, তাং-২৯/০৬/১৮) করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Check Also
Close
Back to top button