উল্লেখযোগ্যখেলাধুলা

ক্রিকেটে নিষিদ্ধ হয়ে কী করছেন সাকিব?

ক্রীড়া ডেস্ক: জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করায় সাকিব আল হাসানকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এ কারণে আপাতত সব ধরনের ক্রিকেটের বাইরে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তবে তিনি ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও ফুটবল খেলতে তো আর বাধা নেই। সাকিব তাই এখন হয়ে গেছেন পুরোদুস্তোর ফুটবলার। শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ফুটি হ্যাগস নামের একটি ফুটবল দলে খেলেছেন টাইগার অলরাউন্ডার। প্রতিপক্ষ ছিল কোরিয়ান একপ্যাট টিম।

সাকিবের খেলা এই ম্যাচ নিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছে ফুটি হ্যাগস। তারা লিখেছে, ‘আমরা আর্মি স্টেডিয়ামের ফুল সাইজ পিচে কোরিয়ান এক্সপ্যাট টিমের বিপক্ষে ১১ জন করে খেলেছি। ম্যাচে আমরা জিতেছি ৩-২ গোলে। ফুটি হ্যাগস টিমে সাকিবকে ফেরত পেয়ে ভালো লাগছে।’

এই দলে সাকিবের সতীর্থ হিসেবে খেলা রিয়াদ সাহির আহমেদও তার ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, টিমের জার্সি পরিহিত সাকিবকে।

Related Articles

Back to top button