লিড নিউজহবিগঞ্জ

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আগুনে পোড়া লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আগুনে পোড়া টমটম চালক আলমগীর মিয়া (২৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বনের গভীর থেকে এই লাশ উদ্ধার করা হয়। আলমগীর উপজেলার বনগাও গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাতছড়ি পল্লীর বাসিন্দা সমিরন নামে এক ব্যক্তি জঙ্গলের ভিতর আগুনে পোড়া একটি লাশ পড়ে থাকতে দেখে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়।

চুনারুঘাট থানার ওসি তদন্ত আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। আলমগীর মিয়া গত শনিবার বাড়ী থেকে টমটম নিয়ে বাহির হওয়ার পর নিখোঁজ হয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অন্য কোন স্থান থেকে হত্যার পর এখানে হয়ত লাশটি রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Related Articles

Back to top button