

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলা থেকে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ এক চোরাচালানকারীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত ওইচোরাচালানকারীর নাম ছালেহ আহমেদ (৩৫)। তিনি কানাইঘাটের মইনা গ্রামের মৃত কারী আব্দুল করিমের ছেলে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে কানাইঘাট থানার রাজাগঞ্জ বাজারস্থ জননী ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে সিগারেটসহ তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ পিস বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।




