লিড নিউজ
ছাতকে গাঁজাসহ নারী আটক


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বিপুল পরিমাণ গাঁজাসহ করিমা খাতুন (৪৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব। তিনি ছাতক উপজেলার বাঘারাই গ্রামের সায়েদ মিয়ার স্ত্রী।
জানা যায়, রবিবার (২০ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ ছাতক উপজেলার বাঘারাই গ্রামে অভিযান চালায়। অভিযানে করিমা খাতুনের বসতঘর থেকে আট কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মো. সামসু মিয়া পালিয়ে যায়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা হবে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।



