লিড নিউজসিলেট

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে  ৫৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আটককৃত মদ ব্যবসায়ী হাবিব মিয়া (৫০) একই উপজেলার উত্তরপাড়া বউ বাজার গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  থানার এসআই রাজীব চৌধুরী ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে  উপজেরার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে  তাকে  আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে এসআই রাজীব চৌধুরী বলেন- সিলেটের নবাগত এসপি ফরিদ উদ্দিন কোম্পানীগঞ্জসহ সিলেট জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

এর প্রেক্ষিতে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় এসআই রাজীব চৌধুরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Related Articles

Back to top button