

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট মহানগরীর রিকাবীবাজারের চলমান রথমেলা থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ ৯ জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলো- আলিনুর রহমান নয়ন (২৮), আমির হোসেন (৪৮), রুবেল আহমদ (২৭), সঞ্জিত ধর বিলকু (৪০), অলি উদ্দিন (৫৭), ওয়ারিছ আলী (৫৫), আল আমিন (২৬), আমির উদ্দিন (২৮) ও শাহজাহান মিয়া (৪০)।
শনিবার রাত সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী স্কেল, রেক্সিন পেপার, ছবি অঙ্কিত বিশেষ চড়কা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা বলেন, রিকাবীবাজার পয়েন্টে রথ যাত্রাকে কেন্দ্র করে কিছু অসাধু জুয়ারি জুয়ার বোর্ড পরিচালনা করছে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত দুইটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।
জুয়ারিদের আটক করে ইতোমধ্যে মেলাতে জুয়ার বোর্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে। আটক জুয়ারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



