লিড নিউজ
ভাষা শহীদদের স্মরণে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক : যথাযথ মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তাজিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পৌর সদরে অবস্থিত গোলাপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের প্রতিটি ক্ষেত্রে প্রকৃত বাংলাভাষা চালু করতে হবে।স্কুল কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ বাংলা ছড়িয়ে দেয়া ছাড়াও বিশেষ করে কোমলমতি শিশুদের মাঝে বাংলাভাষার সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানানো হয়।ক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব আব্দুল আহাদ।
বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ উপপজেলা প্রতিনিধি হারিছ আলী, ক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজ খান, সহ- সভাপতি রেজাউল করিম, দৈনিক দেশকালের প্রতিনিধি রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য কবি ইসমাইল হোসেন সিরাজী, সিএনএন বাংলা অনলাইন টিভির গোলাপগঞ্জ প্রতিনিধি শফিক উদ্দিন, ক্লাবের কোষাধ্যক্ষ বদরুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য কামিল আহমদ, কলামিস্ট ফরহাদ আহমদ প্রমুখ।
সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




