লিড নিউজসিলেট

লামাবাজারে চাঁদাবাজ আটক (ভিডিও)

নিউজ ডেস্ক: সিলেট নগরীর লামাবাজার পয়েন্ট এলাকায় এক চাঁদাবাজকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ী ও সাধারণ জনতা।

বুধবার বেলা ১১ টার দিকে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়কালে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

আটক চাঁদাবাজের নাম আব্দুর রহমান। সে নওমুসলিম এবং পুরনো নাম সঞ্জিত। তার মূল বাড়ি সুনামগঞ্জ হলেও বর্তমানে সে নগরীর সোবহানীঘাট এলাকায় বসবাস করছে।

লামাবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই নূরে আলম জানান- আটক আব্দুর রহমান এর আগেও ওই এলাকায় চাঁদাবাজি করেছে। আজ সকালে লামাবাজার এলাকায় এক কাঁঠাল ব্যবসায়ীকে বিভিন্ন ধরণের ভয় দেখিয়ে ৯০০ টাকা আদায় করে। এ অবস্থায় সব ব্যবসায়ীরা সাধারণ জনগণের সহযোগিতায় কৌশলে তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে এ.এস.আই কামাল ও এ.এস.আই নুরুল আমীনের নেতৃত্বে লামাবাজার পুলিশ ফাঁড়ীর দুটি দল এসে তাকে আটক করেন। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

 

 

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

Related Articles

Back to top button