

সিলেটমিডিয়া ডেস্ক :: সারাদেশের মতো সিলেটেও ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নির্দেশনায় চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান।
এরপর থেকে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ দেখা যায় বলে জানিয়েছেন প্রতিনিধিরা।
ক্যাবল অপারেটর সংশ্লিষ্টরা জানান, ‘তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে জি নেটওয়ার্কের সবকটি চ্যানেল সাময়িকভাবে বন্ধ রেখেছেন তারা। এ কারণে সোমবার রাত থেকেই চ্যানেলগুলো দেখা যাচ্ছে না।’
তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুর রাজ্জাক জি নেটওয়ার্কের চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তবে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান সংবাদ মাধ্যমকে জানান, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করতে বলা হয়নি। ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কিনা তা জানাতে বলা হয়েছে। বিষয়টি সাতদিনের মধ্যে জানাতে ক্যাবল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
গত ৩০ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘সংকটে বেসরকারি টেলিভিশন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ক্যাবল অপারেটরদের উদ্দেশে বলেন, ডাউন লিংক করে বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ। শুধু এ সংক্রান্ত আইন যথাযথভাবে মানা হলে বছরে দেশে ৫০০ কোটি টাকা বাড়বে।
এমন মন্তব্যের দুদিনের মাথায় সোমবার দুপুর নাগাদ হঠাৎ বন্ধ হয় জি নেটওয়ার্কের প্রায় সব চ্যানেল



