লিড নিউজসিলেট

বালাগঞ্জে গোলাগুলিতে ছাত্রদল নেতা নিহত

নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার আজিজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে উপজেলা ছাত্রদলের সেক্রেটারি সায়েম আহমদ সুহেল (২৪) নিহত হয়েছেন।

আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের নলজুর গ্রামের বাসিন্দা। তার ভাই লুৎফুর রহমান পশ্চিম গৌরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোট গ্রহণ শেষে দু’পক্ষের মধ্যে গুলাগুলির সময় সায়েমের মৃত্যু হয়।

Related Articles

Back to top button