

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ ডিসেম্বর সিলেটে আসবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে সিলেটে আসছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসছেন বলে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তিনি জানান, এদিন সিলেটে মাজার জিয়ারত ছাড়াও নির্বাচনী সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে কখন কোথায় সভা হবে তা পরবর্তীতে মিটিংয়ে সিদ্ধান্ত হবে।




