সুনামগঞ্জ
দিরাই প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত


দিরাই প্রতিনিধিঃ দিরাই প্রেসক্লাব কার্যকরী কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই হাসপাতাল রোডস্থ দিরাই প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ একে কুদরত পাশা, সহ সভাপতি জুবের সরদার দিগন্ত, কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার, সদস্য রুহুল আমিন, মুক্তার হোসেন, সালমান মিয়া প্রমুখ।




