উল্লেখযোগ্যফটো গ্যালারিফিচারলিড নিউজসিলেট

কষ্ট সইতে না পেরে বাবাকে ঘর থেকে বের করে দিল কুলাঙ্গার ছেলে

অনলাইন ডেস্ক: আমাদের শিক্ষা আমাদের দীক্ষা কোথায় গিয়ে দাড়াল, কোথায় আমাদের নৈতিকতা।

যে মা-বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। এই মা- বাবাকেই মানুষ সেবা দিতে পারে না। আহ কি ভাগ্যের ব্যাপার, কেউ পায় আর কেউ পায় না।

সমাজে আজ মা- বাবা অবহেলিত অনেক সংসারে, অনেক ছেলে ও মেয়ের কাছে।

এক  ছেলে তার বাবা কে ঘর থেকে বের করে ট্রেনে তুলে দিয়ে মুক্ত হতে চাইল।

যা বলতে ও লিখতে হাত চলে না, শুনতে ও কেমন লাগে।

আমি ও একটি বাবার সন্তান।

এ কেমন দুনিয়া, এ কেমন আচরণ।

বিশ্বগ্রন্থ আল ক্বোরআনে বর্ণিত আছে,যদি মা- বাবা উফ করে শব্দ করেন, সাথে সাথে আল্লাহর আরশ কেপে উঠে।

হাদিসে বর্ণিত আছে, যারা মা-বাবাকে কষ্ট দেয়, তারা ধ্বংস হউক।

তাদের জন্য দুনিয়াতে ও লা নত,  আখেরাতে ও লা নত।

 

ফেসবুক থেকে একটি ঘটনা সংগ্রহ করা হল… 

ফেইসবুকে মিজানুর রহমান মিজানের দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । হুবহু কপি করে দেওয়া হল……..

জীবন যুদ্ধে পরাজিত এক বাবা।

শেষ বয়সে এসে ছেলে মেয়েদের বোঝা বনে যাওয়া এক অসহায় বাবাকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে একাকী অজানার উদ্দেশ্যে উঠিয়ে দিয়ে বোঝা মুক্ত হয়েছে এক কুলাঙ্গার সন্তান।
অসহায় এই চাচার বাড়ি হজরত শাহ জালাল (রহ :)এর মাজারের পাশে #আম্বরখানা, সিলেট।
মাঝরাতে ময়মনসিংহে যাত্রার উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে দেখি এককোণে মানুষের ছোটখাটো একটা জটলা, এগিয়ে গিয়ে দেখলাম মাঝখানে হুইলচেয়ারে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার পায়ের গোড়ালি কোনো এক কারণে কেটে ফেলতে হয়েছিল তাই হুইলচেয়ার ছাড়া চলতে পারান না।
বৃদ্ধ এই চাচার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি শিক্ষিত আর সম্ভ্রান্ত। মানুষের সাথে কথা বলছেন আর চোখের পানি ফেলছেন।
সন্ধ্যা থেকেই স্টেশনের পড়ে আছেন। অনেক রিকুয়েস্ট করলাম চাচা চলেন আপনাকে সিলেটে পৌঁছে দেই। আমি নিজে আপনাকে বাসায় দিয়ে আসব। কিন্তু চাচা কিছুতেই রাজি হচ্ছেন না। তাঁর কথা থেকে পরিবারের অবহেলা আর অপমানে মনের কোণে পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ দেখতে পেলাম। কোনো হাসপাতালে যেতেও রাজি হচ্ছেন না।
সিলেটের অনেকেই ফ্রেন্ডলিস্টে আছেন দেখেন কিছু করতে পারেন কিনা!!

চাচার বাড়ি মাজারের পাশেই
আম্বরখানা, সিলেট।
আর কুলাঙ্গার ছেলের নাম রাজিব। সে হবু ব্যারিস্টার।

যার আইডি থেকে পোস্ট করা হয়েছে

এখানে ক্লিক করুন । অরিজিনাল পোস্ট ।

 

 

সূত্র: রিয়েল সিলেট

Related Articles

Back to top button