জাতীয়লিড নিউজশিক্ষাঙ্গনসিলেট

৬ দিনের সফরে সিলেটে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: ছয় দিনের সফরে সিলেট এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার দুপুরে তিনি সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে এসে পৌছান।

এসময় সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাজ উদ্দিন সিরাজ, সাবেদ সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেবুন্নেসা হকসহ আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব মো. জাকির হোসেন জানান, ছয় দিন নিজের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচীতে যোগ দেবেন তিনি।

Related Articles

Back to top button