গোলাপগঞ্জে বিশিষ্ট মুরব্বী আব্দুস সুবহানের ইন্তেকাল: শিক্ষামন্ত্রীর শোক


নিউজ ডেস্ক: সিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের লামাচন্দরপুর নিবাসী বিশিষ্ট মুরব্বী সমাজসেবক ও আল এমদাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ গবর্ণিং বডির সাবেক সদস্য ও আজীবন দাতা সদস্য আব্দুস সুবহান ( সাবেক মেম্বার) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ১৮ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় ১০ টা ৩০ মিনিটের সময় সিলেট ইবনেসীনা হাসপাতালে ইন্তেকাল হইয়াছেন।…..ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ ঐ দিন বাদ আসর ৫টা ৩০ মিনিটের সময় লামা চন্দরপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠান শেষে তাকে তার পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
তিনি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল কবির রেজার পিতা ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এম.পি, ৫ নং বুধবারীবাজার ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মস্তাব উদ্দীন কামাল( সভাপতি, আল এমদাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি), সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি কেএম সুহেল আহমদ সহ এলাকার সর্বস্থরের লোকজন।




