সিলেট

গোয়াইনঘাটে ভারতীয় বিড়িসহ আটক ১

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি উপজেলার বেড়িবিল পূর্ব পাড়ের দেলোয়ার হোসেনের ছেলে সুমন আহমদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় থানার এসআই মুহিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেড়িবিল এলাকা থেকে সাড়ে ৫ হাজার শলাকা ভারতীয় জীবন বিড়িসহ সুমন আহমদকে আটক করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button