

ডেস্ক রিপোর্ট: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
সভায় জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়ক এবং অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে এ অনুরোধ জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।



