সিলেট

দক্ষিণ সুরমার লাল মাটিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় আজ

সিলেটমিডিয়াডেস্ক ॥ দক্ষিণ সুরমার লাল মাটিয়ায় বর্জ্য ব্যবস্থাপনাসহ আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় নাগরিক সমাজ ও রাজনৈতিক ফেলোদেরকে নিয়ে মতবিনিময় ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে পরবর্তী কর্মসূচি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরার জন্য এ সভা আহ্বান করা হয়েছে।

কমিটির আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ ও কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ১৯ মে স্থানীয় সমস্যা নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক মতবিনিময় ও পরিকল্পনা সভায় বক্তারা বলেন, লাল মাটিয়ায় সিলেট সিটি কর্পোরেশনের ডাম্পিং এলাকাটি বর্তমানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ এলাকা জনজীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে এবং সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ ও ট্রেনযাত্রীরা এ কারণে দুর্ভোগ পোহাচ্ছেন।

এ ডাম্পিং স্টেশনের সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি এটি স্থানান্তরও এখন সময়ের দাবি। পরামর্শ সভায় বিষয়টি আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি তোলা হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় নির্বাচনেও এ সংক্রান্ত প্রস্তাবনা তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Back to top button