লিড নিউজসিলেট

দক্ষিন সুরমায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংর্ঘষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছেন। শনিবার (২৬মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাক চালক এরশাদ আহমদ সিলেট ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়ার পরে মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তাদের সিলেট ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেঞ্চুগঞ্জ গামী একটি ট্রাকের সঙ্গে সিলেট গামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন আহত হন।

আহতদের সিলেট ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মুত্যু হয়। এছাড়া, আহত অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে এবং আহতদের উদ্ধার করেছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম  জানান, আহতদের উদ্ধার করা হয়েছে। এছাড়া সিলেট ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার একজনের মুত্যু হয়েছে বলে শুনেছি। ঘাতক ট্রাক ও লেগুনা আটক করা হয়েছে।

Related Articles

Back to top button