

সিলেটমিডিয়াডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিটমিৎসার দাবিতে আগামী সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন।
এ সময় তিনি ঢাকাসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও থানায় এ কর্মসূচি পালন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।




