লিড নিউজ

শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস পালনে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

মিডিয়া ডেস্ক :: মহান স্বাধীনতা দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, সেলিম আহমদ সেলিম, হাজী মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মখদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, মানিক মিয়া, শেখ আজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহ আবদুন নূর, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রন, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাস, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক, আনোয়ার মিয়া, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, আওয়ামী লীগ নেতা সুফি শামছুল ইসলাম, হাজী আরিফ উল্লাহ সিতাব, মহব্বত আলী, আবদুর রউফ, বাবুল নাথ, ভাস্কর জ্যোতি দেব, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা নূরশেদ মিয়া, আবুল কালাম আজাদ, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, মোহন মিয়া, লিটন মিয়া, আবদুস শহিদ, রুহেল মিয়া, মুহিবুর রহমান সুইট, আবদাল মিয়া, নাঈম আহমদ, ফজলুর রহমান শিপন, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, সিজিল মিয়া, মাহফুজুর রহমান দুলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি শিপন আলী প্রমুখ’সহ  উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button