লিড নিউজ

বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মাষ্টার ফিরুজ মিয়া আর নেই: বিভিন্ন মহলের শোক

সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মাষ্টার ফিরুজ মিয়া ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার সিলেটের আল- হারামাইন ক্লিনিকে বিকাল ৪টায়, ত্রিশ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী …….রাজিউন।

তাহার পারিবারিক সুত্রে জানাযা যায়, তিনি বেশ কিছু দিন যাবত হৃদরোগে ভূগছিলেন। হৃদরোগে আকান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন ।মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন ছেলে, ও দুই মেয়ে অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। তাহার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। তঁার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, আরো শোক প্রকাশ করেন, স্পেন প্রবাসী মুজিবুর রহমান তোতা, সিলেট টাইমস টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা মো.নাজমুল ইসলাম, নিজাম উদ্দীন, পশ্চিম বীরগাঁও ইউপি ১ নং প্যানেল চেয়ারম্যান মো.নুরু উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নাইম তালুকদার প্রমুখ। সকলেই তঁাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Related Articles

Back to top button